বিরল প্রজাতির শ্বাসযন্ত্র নিয়ে শিশুর জন্মে চাঞ্চল্য সুপার স্পেশালিটি হাসপাতালে
দি নিউজ লায়নঃ বিরল প্রজাতির শ্বাসযন্ত্র নিয়ে শিশুর জন্ম হয় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এহেন শিশুকে দেখার জন্য চিকিৎসক থেকে শুরু করে স্থানীয় মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়। পেটের বাইরের দিকে বিশেষ অঙ্গ নিয়ে এক শিশু জন্মগ্রহণ করেছে ওই শিশু। শিশুটি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিচ্ছে ও বর্তমানে সুস্থও আছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিকলাঙ্গ শিশুটি ওমফালোসিলি রোগে আক্রান্ত। জন্মের পর শিশুটিকে দেখতে অন্যান্য রোগী ও হাসপাতাল কর্মীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। তবে, শিশুটির পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।এ মন অস্বাভাবিক শিশুর জন্মে সকলেই অবাক। তারপর শিশুটির চিকিৎসা কীভাবে করাবেন, তা নিয়ে পড়েছেন চরম দুশ্চিন্তায়। এবিষয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার সায়ন দাস বলেন, এটি ওমফালোসিলি হতে পারে, পরীক্ষা নিরীক্ষার পর এবিষয়ে বলা সম্ভব হবে।
জানা গিয়েছে, জঙ্গীপুর মহকুমার অন্তর্গত দোগাছির তানজুম খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হলে, জন্মের পর দেখা যায় শিশুটির বুক ও পেটের কাছে মাংস পিণ্ডের মতো একটি থলি বেরিয়ে আছে। যে থলিটি একটি পাতলা পর্দা দিয়ে ঢাকা। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় পর্দাটু বেলুনের মতো ফুলে ওঠে ও চুপসে যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইরের দিকে বেরিয়ে থাকা অংশে একটি টিউব লিভার ও হার্নিয়ার মতো কিছু অঙ্গ রয়েছে। যা অপারেশনের মাধ্যমে আবার পেটের ভেতরে প্রতিস্থাপন করা সম্ভব। তার জন্য যথাসম্ভব মেডিক্যালে চিকিৎসার প্রয়োজন। এটি বিরল হলেও নবজাতকদের মধ্যে এটি দেখা যায়। নবজাতকের এক আত্মীয়া বলেন, এখন কোথায়, কীভাবে চিকিৎসার ব্যাবস্থা করব, তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। শেষ পর্যন্ত ওকে প্রাণী বাঁচাবো কি করে সেটাই আমাদের কাছে এখন মূল লক্ষ্য"।

Post a Comment